বাংলা পয়গাম https://poygambd.blogspot.com/2023/02/raw%20almonds.html

কাঁচা বাদামের উপকারিতা ও অপকারিতা

 আজকে আলোচনা করব বাদামের উপকারিতা ও অপকারিতা নিয়ে। কাঁচা বাদাম শরীরের জন্য অনেক উপকারী।  শরীর চাঙ্গা রাখতে বাদামের গুরুত্ব অপরিসীম। সেটা যে কোন কাঁচা বাদাম হতে পারে। কাঠ বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম।



 বাদামের মধ্যে যা উপকারিতা রয়েছে তা নিজে বর্ণনা করা হলো:

            ব্রেন বৃদ্ধি পায়:

 আমেরিকার এক গবেষণায় দেখা গেছে বাদামের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা মানুষের ব্রেন কে সতেজ রাখতে সহযোগিতা করে। এজন্য অনেকেই ছাত্র-ছাত্রীদেরকে কাঁচা বাদাম খাওয়ার পরামর্শ দেন। আমি নিজেও খাই।

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়:

কাঁচা বাদাম মানুষের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বাদামের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের শরীরে ক্যান্সারের মতো রোগ থেকে প্রতিকার গড়ে তোলে।অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের শরীরে বিভিন্ন উপকার করে থাকে তার মধ্যে অন্যতম মানুষের শরীরে কোষ ক্ষত থেকে রক্ষা করে শরীরকে সতেজ রাখতে সহযোগিতা করে।

       পুষ্টির ঘাট্টি পূরণ করে: 

আমাদের শরীরে প্রতিদিন অনেক পোষ্টের প্রয়োজন হয়। সেগুলো পূরণ না করতে পারলে শরীরে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এজন্য কাঁচ বাদাম খাওয়ার গুরুত্ব অনেক। কেননা এক মুষ্টি বাদামে রয়েছে। ৬ গ্রাম প্রোটিন, ৩.৫ গ্রাম ফাইবার ,১৪ গ্রাম ফ্যাট এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ই। যেগুলো আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে।

শরীরে কোলেস্টেরলের মাত্র কমিয়ে দেয়: 

মানুষের শরীরে দুই ধরনের কোলেস্টেরল থাকে এক ভালো করস্টেরল দুই খারাপ কোলেস্টেরল। গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে খারাপ কোলেস্টেরলের কারণে কত মানুষের মৃত্যু হয়েছে। এজন্য আমাদের খুবই সতর্ক হওয়া প্রয়োজন। যাতে করে আমাদের শরীরে খারাপ কস্টেরলের পরিমাণ বেড়ে না যায়। আর এজন্য কাঁচা বাদাম একটি অন্যতম খাদ্য।

       উচ্চ রক্তচাপ কমায়: 

আমাদের আশেপাশে তাকালেই দেখা যায় কত মানুষ ব্রেন  স্ট্রোকে মৃত্যুবরণ করেছে। আর এই ব্রেন স্ট্রোক হয় মূলত উচ্চ রক্তচাপ থেকে। এজন্য আমাদের সব সময় সতর্ক থাকা উচিত। যেন আমাদের শরীরে উচ্চ রক্তচাপ বেড়ে যায়। বাদামে ম্যাগনেসিয়াম আমাদের শরীরে উচ্চ রক্তচাপ কমিয়ে দেয়। এছাড়াও উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন রোগ হতে পারে। তার মধ্যে অন্যতম হার্ট অ্যাটাক, ও কিডনির সমস্যা,

ওজন কমাতে সহযোগিতা করে:

 আমাদের শরীরের ওজন বৃদ্ধি পায় অতিরিক্ত খাওয়ার কারণে। আমরা যদি খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে পারি তাহলে আমাদের শরীরের ওজন কমে যাবে। কাঁচা বাদাম খেলে ক্ষিদে কমে যায়। ফলে অতিরিক্ত মাত্রায় খাদ্য খাওয়ার প্রবণতা কমে আসে। আর এজন্য শরীরে অতিরিক্ত পরিমাণ ক্যালরি জমে ওজন বৃদ্ধি পাওয়া থেকে বিরত রাখে।

হাড়ের ক্ষয় প্রতিরোধ গড়ে তোলে: 

কিছু গবেষণায় দেখা গেছে কাঁচা বাদাম মানুষের শরীরে হাড়ের ক্ষয় রোগের প্রতিকার গড়ে তোলে। কেউ যদি প্রতিনিয়ত কাঁচা বাদাম খায় তাহলে সে কখনো হাড় ক্ষয় রোগে আক্রান্ত হবে না।

          বীর্য গাঢ় হয়: 

আমাদের বাঙালিদের বীর্য অত্যন্ত পাতলা এটা আমাদের খাদ্যের কারণে হয়ে থাকে। আর বীর্য পাতলা হলে সহবাসের সময়ও কমে যায়। দীর্ঘ সময় সহবাস করা যায় না। বীর্যকে গারো করতে বাদামের ভূমিকা অনেক। তাছাড়াও বাদামের মধ্য রয়েছে অধিক পরিমাণও ভিটামিন ই যা মানুষের যৌবনকে ধরে রাখতে সহযোগিতা করে।

এছাড়াও বাদামের আরো উপকারিতা রয়েছে। কিন্তু বাদামের মধ্যে অনেক উপকার থাকলেও এর মধ্যে কিছু ক্ষতিকর দিক রয়েছে। যে সমস্ত ক্ষতিকারক দিক রয়েছে তা সংক্ষিপ্ত আকারে নিচে বর্ণনা করা হলো।

       ওজন বেড়ে যায়: 

বাদামে প্রচুর পরিমাণ প্রোটিন ও ফ্যাট রয়েছে। কাঁচা বাদাম বেশি খাওয়া হলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। এজন্য কম খাওয়াই ভালো।

   গ্যাস্ট্রিকের সমস্য হয়: 

 প্রত্যেক খাদ্য পরিমাণ মতো খাওয়া উচিত। যে কোন খাদ্য যতই পুষ্টিকর হয় না কেন বেশি খাওয়ার কারণে শরীরের ক্ষতি হয়। তেমনি ভাবে কেউ যদি প্রতিদিন ২০০ গ্রামের বেশি কাঁচা বাদাম খায় তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

  অ্যালার্জির সমস্যা হতে পারে:

 বাদামে প্রচুর পরিমাণ কষ্টে থাকলেও এতে অনেক এলার্জি রয়েছে। কাঁচা বাদাম খাওয়ার আগে অবশ্য সতর্ক থাকবেন। এবং জানার চেষ্টা করবেন যে কোন বাদামে আপনার এলার্জি। সে কাঁচা বাদাম বাদে অন্য কাঁচা বাদাম খেতে পারেন। এছাড়াও কাঁচা বাদাম মানুষের শরীরে ম্যাগনেসিয়াম ঔষধের কার্যক্রমে বাধা সৃষ্টি করে।

কাঁচা বাদাম খেলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হন তা প্রতিরোধ করতে কাঁচা বাদাম কে ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন গবেষকরা।

খেয়াল রাখবেন কোন খাদ্যই পরিমাণের অধিক খাওয়া ভালো নয় সেটা যতই পুষ্টিকর খাদ্য হয় না কেন।আশা করি বাদামের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বুঝতে পেরেছেন।

অন্যদের সাথে শেয়ার করুন

MD.julker nine
পোস্ট করেছেনঃ MD.julker nine
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

Blogger দ্বারা পরিচালিত.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبْعَةً ، لَيْسَ بِالطَّوِيلِ وَلا بِالْ...

টেক জান প্রো কী?